পাম বিচে ঝড়ের সতর্কতা, বাসে আশ্রয় নিল পর্তুগাল দল

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আবহাওয়ার কারণে বিপাকে পড়ল পর্তুগাল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে প্রবল ঝড়ের সতর্কতায় পর্তুগাল দলের অনুশীলন বাতিল করতে হয়েছে। একই কারণে স্থগিত হয় নির্ধারিত সংবাদ সম্মেলনও।
পর্তুগাল দল পাম বিচে অবসর সময় কাটাচ্ছিল। জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, রুবেন দিয়াস, বার্নার্দো সিলভা, জোয়াও কানসেলো, ত্রিনকাও, সামু কস্তাসহ কয়েকজন খেলোয়াড় সমুদ্রে নেমেছিলেন। তবে ঝড়ের আশঙ্কা দেখা দেওয়ায় দ্রুত পরিস্থিতি বদলে যায়।
পর্তুগিজ সংবাদমাধ্যম এ বোলার বরাতে এএস জানিয়েছে, ঝড় আঘাত হানার আগে কোনো ধরনের ঝুঁকি এড়াতে পুলিশ সৈকত ঘিরে ফেলে। খেলোয়াড়দের দ্রুত পানি থেকে উঠে আসতে বলা হয়। পরিস্থিতি দেখতে পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেজকেও সৈকতে নামতে হয়।
এরপর ঝড় ও ভারী বৃষ্টির কারণে পর্তুগালের নির্ধারিত অনুশীলন শুরুই করা যায়নি। অনুশীলনের আগে যে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়। পুরো দলকে নিরাপত্তার জন্য বাসে আশ্রয় নিতে হয়। কিছুক্ষণ অপেক্ষার পর অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। পরে খেলোয়াড়েরা হোটেলে ফিরে যান।
বিশ্বকাপে পর্তুগালের প্রস্তুতি ঘিরে এমন আবহাওয়া বিপত্তি অপ্রত্যাশিত হলেও দল কোনো বড় সমস্যায় পড়েনি। তবে ম্যাচের আগে অনুশীলন পরিকল্পনা বিঘ্নিত হওয়ায় কোচ মার্তিনেজের প্রস্তুতিতে সামান্য হলেও প্রভাব পড়ত
