logo

বিদায়ের ম্যাচে মেসির বিশেষ জার্সি

বিদায়ের ম্যাচে মেসির বিশেষ জার্সি
শেষ ম্যাচে বাঁ দিকের বিশেষ এই জার্সি পড়েই নামবেন মেসি। ছবি: মেসির ইনস্টাগ্রাম

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটির জন্য আলাদা প্রস্তুতি লিওনেল মেসির। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে যে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন, সেটিই এবার প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন মেসি। সেখানে দেয়ালে ঝোলানো সর্বশেষ বিশ্বকাপের জার্সিটি সরিয়ে তার জায়গায় বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি রাখেন তিনি। সঙ্গে ছোট্ট বার্তা, ‘শেষ ম্যাচ... সারাজীবনের জন্য একটি জার্সি।’

আর্জেন্টিনার পরিচিত জার্সি থেকে এই সংস্করণে আছে বেশ কিছু পরিবর্তন। আকাশি রংকে প্রাধান্য দিয়ে মাঝখানে রাখা হয়েছে একটি সাদা উল্লম্ব রেখা। পেছনে মেসির নাম ও বিখ্যাত ১০ নম্বরটি থাকবে সোনালি রঙে। পাশাপাশি জার্সির পেছনের অংশে বিশেষভাবে জায়গা পেয়েছে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘মে মাসের সূর্য’।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর তাকে আনুষ্ঠানিক বিদায় জানাতে এই ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এই আন্তর্জাতিক বিরতিতে আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হওয়ার পর ৩ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মেসি থাকবেন শুধু বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটিতে