logo

রা‌ত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রা‌ত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
ঝড় বইছে। ছবি: প্রথম আলো

ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

​এ আবহাওয়া পরিস্থিতির কারণে পূর্বাভাসে উল্লেখিত এলাকাগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট