logo

ঢাকায় আজ বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় আজ বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টিতে ছাতা মাথায় সাইকেল চালিয়ে গন্তব্যে ফিরছেন এক ব্যক্তি। ফাইল ছবি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আকাশও ছিল মেঘাচ্ছন্ন। বর্তমানে ঘূর্ণিঝড়টি ওডিশা উপকূল অতিক্রম করে দূর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় রাজধানীতে আজ বৃষ্টি হতে কি না সে সম্পর্কে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘল থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

Advertisement

একই সময়ের মধ্যে রাজধানী ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, পাবনা, টাংগাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট