logo

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯
জাকার্তার একটি এলাকায় ইন্দোনেশীয় দমকলকর্মীদের আগুন নেভাতে দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় উদ্ধারকারী সংস্থার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে এএফপি।

Advertisement

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা রিজকি দ্বিয়ানতো এক বিবৃতিতে বলেন, ‘এখন পর্যন্ত ৩৯ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’ তিনি জানান, অগ্নিকাণ্ডে আরও চারজন আহত হয়েছেন।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। আগুনের ঘটনায় কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিখোঁজ ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট