শিল্প খাত ও শিক্ষার্থীদের সেতুবন্ধনে ইউল্যাবে ‘মিট দ্য রিক্রুটার্স’

এশিয়া পোস্ট ডেস্ক
শিল্প খাত ও শিক্ষার্থীদের সেতুবন্ধনে ইউল্যাবে ‘মিট দ্য রিক্রুটার্স’
ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেস এবং ক্যারিয়ার সার্ভিসেস অফিসের (সিএসও) যৌথ উদ্যোগে ‘মিট দ্য রিক্রুটার্স’ শীর্ষক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ছিল এবি ব্যাংক, আনোয়ার গ্রুপ, অ্যাপেক্স ডিএমআইটি, কোকা-কোলা বেভারেজেস বাংলাদেশ লিমিটেড, ড্রিম টেক্সটাইলস মিলস লিমিটেড, এইচআরসফটবিডি, সোক্রিও টেকনোলজিস লিমিটেড, সুখের খামার অ্যাগ্রো, দৈনিক আগামীর সময়, মীনা বাজার এবং ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।

প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করেন, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে তথ্য প্রদান করেন এবং বিভিন্ন শিল্পখাতের চাহিদা ও ক্যারিয়ার গঠনের বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি, ট্রেজারার, ইউল্যাব। এ সময় উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ, পিএইচডি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), রেজিস্ট্রার, ইউল্যাব, আসিফুর রহমান খান, ডেপুটি ডিরেক্টর এবং হেড অব কমিউনিকেশন, আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, ক্যারিয়ার সার্ভিসেস অফিস, ড. শামসুদ্দিন আহমাদ, পরিচালক এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম, ড. ওয়াজির এ. এফ. আহমাদ, পরিচালক, বিবিএ প্রোগ্রাম এবং স্কুল অব বিজনেসের অন্যান্য শিক্ষকরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে ‘জেন-জি ক্যারিয়ার টক: হাউ টু প্রিপেয়ার ফর এমপ্লয়মেন্ট’ শীর্ষক একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও চিফ ইনস্পিরেশনাল অফিসার গোলাম সামদানি ডন, সোক্রিও টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুবির মাহমুদ চৌধুরী এবং ডেক্কো ইশো ভেঞ্চার ক্যাপিটালের হেড অব কমস (এজিএম) তারিফ মোহাম্মদ খান।

আলোচনায় বক্তারা কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, কর্মজীবনের প্রস্তুতি, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং কার্যকর ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন