সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান। ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসবে মু. রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।

Advertisement

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসলাঈল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন।

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২১ জুন মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে সরিয়ে প্রত্যাহার করা হয়। গত বছরের ১৮ আগস্ট থেকে তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয় :সিলেট