জমকালো আয়োজনে কোরিয়ায় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ার হোয়াসং শহরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ‘শহীদ ওসমান হাদী একাদশ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ‘ইনসাফ একাদশ’ রানার্স-আপ হওয়ার কৃতিত্ব লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া মুসলিম কমিউনিটির সভাপতি ইয়াসির চৌধুরী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মৃধা মোহাম্মদ আলামীন এবং মীর আবু ফাহেদ সাজাল।
এ ছাড়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক এ সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।





