রাতের মধ্যে তিন বিভাগে তীব্র বজ্রপাতের শঙ্কা

এশিয়া পোস্ট নিউজ
রাতের মধ্যে তিন বিভাগে তীব্র বজ্রপাতের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের তিন বিভাগে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা মেঘমালার কারণে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, আজ রাত ৮টার পর থেকে ১০টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়ে বাংলাদেশের রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাগুলোতে প্রবেশ করতে যাচ্ছে তীব্র বজ্রপাত বলয়। রাত ৮টার পর থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে এবং রাত সাড়ে ৮টার পর থেকে রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে এর প্রভাব পড়বে। এরপর রাত ৯টা থেকে ১০টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

এ ছাড়া দেশের সব বিভাগের ওপর দিয়ে তীব্র বজ্রপাত অতিক্রমের সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ।

রংপুর বিভাগ: অতিক্রমের সম্ভাব্য সময় রাত ৮টার পর থেকে রাত ১২টা।

রাজশাহী বিভাগ: অতিক্রমের সম্ভাব্য সময় রাত ৮টার পর থেকে রাত ১১টা।

খুলনা বিভাগ: অতিক্রমের সম্ভাব্য সময় রাত ৯টার পর থেকে রাত ২টা।

ঢাকা বিভাগ: অতিক্রমের সম্ভাব্য সময় রাত ১১টার পর থেকে ভোর ৫টা।

ময়মনসিংহ বিভাগ: অতিক্রমের সম্ভাব্য সময় রাত ১০টার পর থেকে ভোর ৪টা।

বরিশাল বিভাগ: অতিক্রমের সম্ভাব্য সময় রাত ১১টার পর থেকে ভোর ৪টা।

সিলেট বিভাগ: অতিক্রমের সম্ভাব্য সময় রাত ১২টার পর থেকে সকাল ৬টা।

চট্টগ্রাম বিভাগ: অতিক্রমের সম্ভাব্য সময় রাত ১২টার পর থেকে সকাল ৬টা।