logo

এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাসের বাইরে কোথাও পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাসের বাইরে কোথাও পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: নয়া দিগন্ত থেকে নেওয়া

এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাসের বাইরে কোথাও পড়াতে পারবেন না বলে সাফ জানিয়ে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘অনেক শিক্ষক আছে, যারা ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ায়। এখন ক্লাসে পড়াতে হবে, শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

Advertisement

ফলাফলের উপর ভিত্তিক করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভবন দেওয়া হবে জানিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘যেসব প্রতিষ্ঠানে রেজাল্ট খারাপ করবে, সেসব প্রতিষ্ঠান ভবন পাবে না। পাশাপাশি কোনো সুযোগ-সুবিধাও পাবে না।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা রাষ্ট্রদ্রোহী কোনো মিছিল-মিটিংয়ে যেতে পারবেন না। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’