logo

দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন

দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
দৈনিক ইত্তেফাক পত্রিকার লোগো। ছবি: পত্রিকাটির ফেসবুক পেজ থেকে নেওয়া

দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বাংলা দৈনিক 'ইত্তেফাক'- এর প্রকাশক পরিবর্তন হয়েছে।

পত্রিকাটির প্রকাশক হিসেবে এতদিন দায়িত্ব পালন করা তারিন হোসেনের আবেদনের প্রেক্ষিতে নতুন প্রকাশক নিযুক্ত হয়েছেন তার বাবা আনোয়ার হোসেন মঞ্জু।

Advertisement

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর আগেও দীর্ঘদিন ইত্তেফাকের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার তারিন হোসেনের আবেদন গৃহীত হওয়ার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, তারিন হোসেনের আবেদনের প্রেক্ষিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন ১৯৭৩’ অনুযায়ী সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।