logo

ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইউথ অব দ্য ইয়ার’ হলেন ফাতিহা আয়াত

ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইউথ অব দ্য ইয়ার’ হলেন ফাতিহা আয়াত
বাংলাদেশের তরুণ বক্তা, লেখক ও কনটেন্ট ক্রিয়েটর ফাতিহা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবস আয়োজিত ‘প্রমিস অ্যাওয়ার্ডস’-এ ‘ইউথ অব দ্য ইয়ার-২০২৬’ সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশের ফাতিহা আয়াত। বিশ্বের ৫০টির বেশি দেশের পাঁচ লক্ষাধিক কিশোর-কিশোরীকে পেছনে ফেলে এ স্বীকৃতি পেয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এ তথ্য জানিয়েছেন তরুণ বক্তা, লেখক ও কনটেন্ট ক্রিয়েটর ফাতিহা। বিচারকদের রায়ে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

Advertisement

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গুয়াতেমালার কারেন আবিগাইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন ও মেক্সিকোর এলিসমা অ্যাডামারিকে পেছনে ফেলেন ফাতিহা। তার এ অর্জন বাংলাদেশের জন্যও গৌরবের বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নেতৃত্ব, সামাজিক অবদান ও অনুপ্রেরণামূলক কাজের স্বীকৃতি দিতে ‘ইউথ অব দ্য ইয়ার’ সম্মাননা দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে তরুণদের সাফল্য ও ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়।

ফাতিহার এ আন্তর্জাতিক স্বীকৃতি তার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তির জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা।