logo

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
স্বর্ণের গহনা। ছবি: এশিয়ান নিউজ নেটওয়ার্ক

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।

Advertisement

শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

দেশের বাজারে টানা ৩ দফায় বাড়ানোর পর গত ৬ নভেম্বর ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর ১১ নভেম্বর টানা দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

এ ছাড়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবারও সপ্তম দফায় দেশের বাজারে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয় স্বর্ণের দাম। এরপর শুক্রবার (২০ নভেম্বর) অষ্টম দফায় স্বর্ণের দাম ভরিপ্রতি এক লাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট