শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গোপালগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৩১ জুলাই) টানা সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখতে গাছের ডালপালা ছাঁটাইয়ের এ কাজ পরিচালনা করা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
পাওয়ার হাউস রোড, উদয়ন রোড, বীনাপানি স্কুল মোড়, মডেল স্কুলের পেছনের এলাকা, কোর্ট মসজিদ, এসপি অফিস, ডিসি বাংলো, পাচুরিয়া, ফুড গোডাউন রোড, পদ্মপুকুরপাড় ব্যাংকপাড়া, হাসপাতাল রোড, সার্কিট হাউস, টিবি ক্লিনিক রোড এবং মার্কাস মহল্লা।
ওজোপাডিকো জানিয়েছে, অফিস কার্যক্রম ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই কাজের সময় নির্ধারণ করা হয়েছে। এ কাজে ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে দক্ষ জনবল আনা হয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে গাছের ডালপালা কাটা হবে।
.png)



-e5f874.jpg)


