রাজধানীর পল্লবীতে বাসে আগুন

রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্প-সংলগ্ন রাস্তায় পার্কিং করা অবস্থায় ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি জানান, আগুনে মধুমতী বাসটির আংশিক পুড়ে গেছে।
এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে জানা যায়নি।



