logo

ভাটারায় বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

ভাটারায় বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২
পুলিশ সদস্যদের মাঝে গ্রেপ্তাররা। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর ভাটারায় অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ মো. ইয়াসিন ও মো. রুহুল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভাটারা থানাধীন নূরের চালা এলাকার বোটঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নূরের চালা বোটঘাট এলাকায় অভিযান চালায় ভাটারা থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।