logo

গুলিস্তানে ১১৭ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

গুলিস্তানে ১১৭ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি চোরাই মোবাইল ফোনসহ একটি মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জহুরুল ইসলাম (৩৮)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তানে অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো চার্জার উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল ইসলাম স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন কম দামে সংগ্রহ করে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।