logo

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস গ্রেপ্তার

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস গ্রেপ্তার
ছবি: ডিএমপি

রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তার দাদুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) রাতে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার এমদাদুল হক দাদুল সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন।

গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।