logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপার পুলিশ হেফাজতে

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপার পুলিশ হেফাজতে
বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসটির চালক ও হেলপারকে মারধর করেছিলেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

Advertisement

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ এশিয়া পোস্টকে বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে আমাদের ইউনিট পাঠানো হয়েছে।

তবে এতে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসটির চালক ও হেলপারকে মারধর করেছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এসআই ইকবাল হোসেন।