logo

মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরি গ্রেপ্তার

মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরি গ্রেপ্তার
তসলিম চৌধুরী। ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুবলীগ নেতা তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহচর তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

তবে তসলিম চৌধুরীকে কোন মামলায়, কোথায় থেকে এবং কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।