logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২
বাঁ থেকে পলাশ মেম্বার ও মোহাম্মদ সাহাবউদ্দিন। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

এর আগে, শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঘাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নুরুল মোস্তফার ছেলে মো. পলাশ মেম্বার (৪৮) এবং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর হাদিফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ সাহাবউদ্দিন (৩০)।

পুলিশ জানায়, পলাশ মেম্বার মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য। তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সাহাবউদ্দিন থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন যুবলীগের মঘাদিয়া ইউনিয়নের সক্রিয় সদস্য পলাশ মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি সাহাবউদ্দিনকেও গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।