নারায়ণগঞ্জ/৬ ঘণ্টার অভিযানে ধরা পড়ল সেই কুমির

নারায়ণগঞ্জের বন্দরে দুই দফায় জাল ছিঁড়ে পালিয়ে যাওয়া কুমিরটি অবশেষে তৃতীয় দফায় ধরা পড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে আটক করা হয়।
বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
এর আগে বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি বেরিয়ে যায়। দ্বিতীয় দফায়ও আটক করা সম্ভব হয়নি। পরে তৃতীয় দফায় জাল ফেলে অবশেষে কুমিরটিকে ধরা সম্ভব হয়।
বিস্তারিত আসছে ...




