logo

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কিত শিক্ষার্থীরা

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কিত শিক্ষার্থীরা
পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুন লেগে কয়েকটি বেঞ্চ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে স্কুলের ছাদে ওঠার সিড়ি সংলগ্ন তালাবদ্ধ স্টোর রুমে রাখা প্লাস্টিকের বেঞ্চে আগুন লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

Advertisement

স্থানীয় অনিক মাহমুদ বলেন, রাস্তায় দাঁড়িয়ে আছি। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিয়ে ওপরে উঠে দেখি ছাদে ওঠার সিড়ির দরজা সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় ৪৫ মিনিট পরে এসে আগুন নিভিয়ে ফেলে।

পায়রাবন্দ এলাকার আশরাফুল ইসলাম বলেন, চিলেকোঠার রুমে কিভাবে আগুন লাগলো কেউ কিছু জানে না। ওই রুমের সব বেঞ্চ পুড়ে ছাই হয়ে গেছে।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপ্যাক্টর মশিউর রহমান বলেন, স্টোর রুমে আগুন লেগে বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে। তবে অন্য কোন রুমে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনের সূত্রপাত কিভাবে হলো এখনো জানা যায়নি।