logo

ফরিদপুরে আধিপত্য বিস্তারে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে আধিপত্য বিস্তারে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
আধিপত্য বিস্তারে দফায়-দফায় সংঘর্ষে নামে এলাকাবসী। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে দফায় দফায় উপজেলার গট্টি ইউনিয়নের খদ্দ-লক্ষণদিয়া এলাকায় এ সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গট্টি ইউনিয়নের খদ্দ-লক্ষণদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান লাভলু ও তিহার উদ্দীন সমর্থনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খদ্দ-লক্ষণদিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় বিরোধ সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে সংঘর্ষে নেতৃত্বদানকারী উভয়পক্ষের নেতাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কল রিসিভ হয়নি।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।