logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজের আগুনে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধরা হলেন, মনিরা আক্তার (৩০), তার সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম (২৬)।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন বসতবাড়িতে গ্যাস লিকেজের থেকে আগুন লাগে। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনজন দগ্ধ হন।

পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।