বগুড়ার বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মারা গেছেন

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।
এদিকে আব্দুল ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এ ছাড়া আব্দুল ওয়াদুদের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও শোক প্রকাশ করেছেন। তিনিও মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।




