logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নলডাঙ্গায় ওয়াচ টাওয়ারের নিচে মিলল ৬ ককটেল

নলডাঙ্গায় ওয়াচ টাওয়ারের নিচে মিলল ৬ ককটেল
নাটোরের নলডাঙ্গার পাটুল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের নলডাঙ্গার পাটুল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাটুল নীচাবাজার এলাকার ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবির নাটোর ক্যাম্পের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, নলডাঙ্গার পাটুল নীচাবাজার এলাকার ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে একটি সাদা রঙের বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে।

Advertisement

খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একটি ব্যাগ দেখতে পেয়ে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় সেটি তল্লাশি করা হয়। পরে ব্যাগের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ককটেলগুলো নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারা জাহান জানান, এসআরবি সদস্যরা সাধারণ ডায়েরিমূলে ককটেলগুলো থানায় হস্তান্তর করেছেন। ককটেলগুলো কীভাবে, কারা এবং কেন সেখানে নিয়ে এসেছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।