logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ডুবে যাওয়া শিশুকে গাড়িতে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু

ডুবে যাওয়া শিশুকে গাড়িতে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু
শিশুকে বাঁচাতে নিজের গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটে যান হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : এশিয়া পোস্ট

পুকুরে ডুবে অসুস্থ হয়ে পড়া এক শিশুকে বাঁচাতে নিজের গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটে যান নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে তার এই তাৎক্ষণিক উদ্যোগ এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাদিপ হোসেন। সে ওই গ্রামের বকুল হোসেনের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, শিশুটিকে বাঁচাতে হুইপ দুলু ও হাসপাতালের চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষে তিনি নাটোর শহরে ফিরছিলেন। পথে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারা জাহান জানান, নলডাঙ্গা থেকে নাটোর শহরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন সংসদ সদস্য দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তিনি দেরি না করে নিজের গাড়িবহরের একটি গাড়িতে শিশুটিকে তুলে নেন।

তিনি আরও বলেন, দ্রুত তাকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট