logo

নারীরা বিএনপির বিরুদ্ধে গিয়ে জামায়াতকে ভোট দেয় কেন, প্রশ্ন হুইপ দুলুর

নারীরা বিএনপির বিরুদ্ধে গিয়ে জামায়াতকে ভোট দেয় কেন, প্রশ্ন হুইপ দুলুর
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের ঘর থেকে বের করে পুরুষের পাশাপাশি কাজ করার সুযোগ করে দিয়েছেন। নারীদের শিক্ষিত করার জন্য খালেদা জিয়া লেখাপড়া ফ্রি করে দিয়েছেন। সেই নারীরা কী করে বিএনপির বিরুদ্ধে গিয়ে জামায়াতকে ভোট দেন?

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি আনন্দ ভবনে খান ফাউন্ডেশনের আয়োজনে ‘Voices for Change Project: নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব’ শীর্ষক সংসদ সদস্যদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যারা নারীদের ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবে, ঘর থেকে বের হতে দেবে না, সমাজের কোনো পুরুষের পাশে কাজ করতে দেবে না, স্বামীর সেবা নিয়ে ব্যস্ত রাখবে- আজকে সেই নারীদেরই জিয়াউর রহমান ঘর থেকে বের করেছেন। খালেদা জিয়া নারীদের শিক্ষিত করার জন্য লেখাপড়া ফ্রি করে দিয়েছেন। সেই নারীরাই আজ ইউএনও, ডিসি, বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছেন। তাহলে সেই নারীরা কী করে বিএনপির বিরুদ্ধে গিয়ে জামায়াতকে ভোট দেন?

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা প্রশাসকের প্রশাসক রহিম নেওয়াজ, সাবেক সংসদ সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হক এবং বিভিন্ন এনজিওর নারী প্রতিনিধিরা।