logo

খুলনায় গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ

খুলনায় গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ
খুলনার আড়ংঘাটায় গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

খুলনার আড়ংঘাটা থানা এলাকার রেললাইনের পাশের একটি গাছ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর মোস্তর মোড় সংলগ্ন খৈয়েতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, রেললাইনের পাশে একটি গাছের ডালে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে মরদেহ উদ্ধারের সময় আড়ংঘাটা থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।