সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার

ঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। এ সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ অন্তত ১২টি মামলা রয়েছে।
তবে এসব মামলার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
