চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় তরুণ নিহত

চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জুয়েব (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কালারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মইজ্জারটেক সংলগ্ন কালারপুল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় জুয়েবকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আলম আশেক এশিয়া পোস্টকে বলেন, রাত ৯টা ২ মিনিটে জুয়েবকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
