logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুলিশের বক্তব্য ভিন্ন

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুলিশের বক্তব্য ভিন্ন
কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুদক কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাত ১১টার দিকে কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। সেগুলো কার্যালয়ের গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় গিয়ে পড়ে। এতে বারান্দায় আগুন ধরে যায়। কিছুক্ষণ পর আগুন নিভে গেলেও কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

তিনি আরও জানান, খবর পেয়ে বটতলা এলাকায় টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে জেলা পুলিশের ফেসবুক পেজে দুদক কার্যালয়ের দুটি ছবি প্রকাশ করে দাবি করা হয়, কাপড়ে আগুন লাগিয়ে ঢিল ছোড়া হয়েছে। পরে সেটিকে দুদক কার্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনা বলে প্রচার করা হয়েছে। তবে কার্যালয়ের ব্যানার, বারান্দাসহ কোথাও পোড়ার চিহ্ন নেই বলেও পোস্টে উল্লেখ করা হয়।

আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।