logo

জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করলেন ফরিদপুরের আহ্বায়ক

জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করলেন ফরিদপুরের আহ্বায়ক
সাহেদুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সাহেদুল ইসলাম।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর পাঠানো এক পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

Advertisement

পদত্যাগপত্রে সাহেদুল ইসলাম উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে বর্তমানে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

একই সঙ্গে ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক পদ থেকে তাকে অব্যাহতি দিতে কেন্দ্রীয় আহ্বায়কের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

পদত্যাগপত্রের শেষাংশে তিনি জাতীয় ছাত্রশক্তির সর্বাঙ্গীণ সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট