logo

চাষ করতে গিয়ে মাটি খুঁড়ে মিলল মর্টারশেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চাষ করতে গিয়ে মাটি খুঁড়ে মিলল মর্টারশেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
মর্টারশেল বিস্ফোরণ। ছবি: এশিয়া পোস্ট

খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা মর্টারশেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোম্ব ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করে।

Advertisement

এর আগে শুক্রবার বিকেলে দিকে শালবন এলাকার পল্লীটিলা এলাকায় সবজির চাষ করতে গিয়ে মাটি খুঁড়ে মর্টারশেলটি পান স্থানীয় এক কৃষক। পরে আইনশৃঙ্খলা বাহিনী তা উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, মাটির নিচ থেকে পরিত্যক্তভাবে উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোনো সময়ের এবং কারা ব্যবহার করত তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।