logo

নাটোরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নাটোরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ।

নাটোরের গুরুদাসপুরের ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের ১৪ মাথা এলাকায় চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Advertisement

চাপিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নয়ন ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার জন্য গভীর রাতে মশাল মিছিল বের করছে। সাধারণ মানুষকে ভীত করার চেষ্টা করছে। সন্ত্রাসীরা গভীর রাতে তাদের দলীয় কার্যালয়ে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। গভীর রাতে বিস্ফোরণের আওয়াজে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। পরে তারা বাইরে বেরিয়ে বিএনপির কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।