logo

বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ইলিয়াস ব্রাদার্স। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে এ ঘটনা ঘটে।

Advertisement

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানজিল ইসলাম ও অনিক দত্ত। তারা দুজনই চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আকস্মিকভাবে শামসুল আলমের মালিকানাধীন ইলিয়াস ব্রাদার্সে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির সামনের কাচ ও দরজা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা ধাওয়া দিয়ে তানজিল ও অনিককে আটক করেন। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, খাতুনগঞ্জে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট