logo

পিরোজপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

পিরোজপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি করিম সিকদার।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি করিম সিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ভাণ্ডারিয়া থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান সাংবাদিকদের নিশ্চিত করেন। রোববার সন্ধ্যার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করিম সিকদার দক্ষিণ তেলিখালী গ্রামের মৃত মোকলেছ সিকদারের ছেলে। ঘটনার পরে সে পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ তেলিখালী গ্রামের পালের খালের গোড়ায় ঝোপের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ২২ অক্টোবর বাদী হয়ে করিম সিকদারকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন শিশু কঁচা নদীর তীরে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত করিম সিকদার তাকে বলপূর্বক পাশের ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ২০ অক্টোবর তাকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এসআরবি আসামি গ্রেপ্তার করার পরে থানায় হস্তান্তর করেছে। আজ আসামিকে কোর্টে প্রেরণ করা হবে।