logo

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করছেন শ্রমিকেরা। ছবি : এশিয়া পোস্ট

ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

সরেজমিনে দেখা যায়, বেলা ৩টা ২০ মিনিটেও আন্দোলনরত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করছিলেন। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ গণমাধ্যমকে বলেন, ন্যূনতম বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।