logo

সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে আগুন

সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে আগুন
সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমানের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি: এশিয়া পোস্ট

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ইউনিয়নের বাহির কামতা গ্রামে মতিউর রহমানের টিনশেডের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

Advertisement

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা মতিউর রহমানের বসতবাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তার বাবা আব্দুল জলিল জেগে ছিলেন। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্বজন ও স্থানীয়দের প্রচেষ্টায় দ্রুত আগুন নেভানো হয়।

এ ঘটনায় বাড়ির শোয়ার ঘরে রাখা ধানে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিভিয়ে আনায় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’