logo

বিদেশের আট কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ

বিদেশের আট কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ
ছবি: সমকাল থেকে নেওয়া

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩০ জন। তাদের মধ্যে পাস করেছে ২০৯ জন। পাসের হার ৯০.৮৭ শতাংশ।

এর মধ্যে একটি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।