logo

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্ট পরীক্ষার সিলেবাস দেখুন

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্ট পরীক্ষার সিলেবাস দেখুন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ ২ (দুই) বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

এক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফর্ম পূরণের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ফি বাবদ অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে প্রেরিত সোনালী সেবার রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ প্রকাশ করা হবে। এ তালিকা হতে ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১০ নভেম্বর।

পরীক্ষার জন্য প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী)১২৫ টাকা, প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী) ব্যবহারিক পরীক্ষার জন্য ২৫ টাকা পরিশোধ করতে হবে। এ ছাড়া পরীক্ষার কেন্দ্র ফি বাবদ জমা দিতে হবে ৪৫০ টাকা।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট