প্রিয় দলের জয়ে চঞ্চল-পূজা-নাদিয়ারা ভাসছেন আনন্দে

এশিয়া পোস্ট বিনোদন
প্রিয় দলের জয়ে চঞ্চল-পূজা-নাদিয়ারা ভাসছেন আনন্দে
argentina.qq

বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বব্যাপী শতকোটি মানুষের আবেগ ও উচ্ছ্বাস। রোববার (২৮ জুন) সকালে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে আর্জেন্টিনার জয়ে যেন উন্মাদনায় মেতেছেন মেসি-ভক্তরা। পুরো খেলায় মহাতারকা লিওনেল মেসি না থাকলেও জয়ের বেগ পেতে হয়নি। মেসি পরে বদলি নেমে গোল করেন। প্রিয় দলের দুর্দান্ত জয়ে আনন্দে ভাসছেন শোবিজ অঙ্গনের তারকারা।

Advertisement

চিত্রনায়িকা পূজা চেরী বল হাতে জার্সি পরে নিজের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘প্রতিটি গোল, প্রতিটি কান্না, আর প্রতিটি বিজয়ে—সবসময় আর্জেন্টিনার সঙ্গেই আছি। চিরকালের ভালোবাসা।’

অন্য সবার মতো নিজের অনুভূতি প্রকাশ করেছেন শক্তিমান অভিনেতা, মডেল ও গায়ক চঞ্চল চৌধুরী। আবারও প্রিয় দলের দুর্দান্ত জয়ে অভিভূত দু্ই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুকে মেসির ছবি শেয়ার করে অভিনেতা মজার ছলে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’

এদিকে প্রিয় দলের খেলা গ্যালারিতে বসেই উপভোগ করছেন চিত্রনায়িকা নাদিয়া। গতকাল সরাসরি মাঠ থেকে বেশ কিছু ছবি দিয়ে প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন তিনি।

ব্রাজিলের সমর্থক হলেও অভিনেতা আব্দুন নূর সজল সামাজিকমাধ্যমে আর্জেন্টিনার জয়ে দলটির প্রশংসা করেছেন। আর্জেন্টিনার জার্সি পরা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না।’

বাদ যাননি মডেল-অভিনেতা ইরফান সাজ্জাদও। সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ নিয়ে বরাবরই সক্রিয়। কিছুটা রসাত্মক ঢঙ্গে মেসির ছবি শেয়ার করে আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এদিন লিখেছেন, ‘লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারে নাই দেখে এখন এই ছেলেকে ফিফা ফ্রি কিক দেওয়া শুরু করেছে! এই ছেলেটা আবার ফ্রি কিকে পেনাল্টি থেকে ভালো গোল করে! এভাবেই ছেলেটাকে গোল্ডেন বুট দিয়ে দেবে ফিফা! তীব্র প্রতিবাদ জানাই!’

অভিনেত্রী কেয়া পায়েল আর্জেন্টিনার বিশাল ভক্ত। প্রিয় দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মজা করে লিখেছেন, হ্যাঁ ভাই, আজও জিতে গেলাম।’

এ ছাড়া তৌসিফ মাহবুব, নিলয় আলমগীরসহ বেশকিছু তারকা আর্জেন্টিনার জয়ে উন্মাদনা প্রকাশ করেছেন।