logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে রোজিনা, জানালেন সুস্থতার খবর

ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে রোজিনা, জানালেন সুস্থতার খবর
লন্ডনে ইলিয়াস কাঞ্চন এর সঙ্গে রোজিনা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন তিনি। এবার এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।

সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন রোজিনা। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানান তিনি।

Advertisement

পোস্টে রোজিনা লিখেছেন, ‘আপনারা সবাই জানেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস থেকেই অসুস্থ, তিনি চিকিৎসা করছেন লন্ডনে। কাঞ্চন আছেন তার মেয়ের বাসায়। আমি দেখতে গিয়েছিলাম।’

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা একসাথে বসে খাওয়া-দাওয়া করলাম। অতি শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেতা।