logo

জন্মদিনে জুবিনকে স্মরণ করে আবেগঘন বার্তা স্ত্রীর

এনডিটিভি
এনডিটিভি
জন্মদিনে জুবিনকে স্মরণ করে আবেগঘন বার্তা স্ত্রীর
জুবিন গার্গ এর সাথে স্ত্রী গরিমা গার্গ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের ৫৪তম জন্মবার্ষিকী আজ ১৮ নভেম্বর। বিশেষ এই দিনে প্রয়াত স্বামীকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী গরিমা গার্গ। সামাজিক যোগাযোগমাধ্যমে জুবিনের একটি পুরোনো ছবি প্রকাশ করে তার সুখ ও শান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি।

বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেন গরিমা। সেখানে স্বামীকে আদর করে ‘গোল্ডি’ সম্বোধন করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, গোল্ডি। ঈশ্বরের কাছে সব সময় তোমার সুখ ও শান্তি কামনা করেছি। তিনি যেন তোমাকে ভালো রাখেন এবং নিজের সন্তানের মতো আগলে রাখেন।’

Advertisement

জুবিনের জন্মদিনে স্ত্রীর এই বার্তা ভক্তদের কাছেও আবেগের উপলক্ষ হয়ে উঠেছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার আকস্মিক মৃত্যুতে আসামসহ ভারতের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল।

জুবিনের মৃত্যুর প্রথম বছর পূর্তিতে গত সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামীকে ঘিরে মানুষের ভালোবাসার কথা তুলে ধরেছিলেন গরিমা। তিনি বলেছিলেন, মানুষের মধ্যেই জুবিনকে খুঁজে পান তিনি। বিশেষ করে জুবিনকে স্মরণ করতে বিভিন্ন ধর্ম, বিশ্বাস ও সামাজিক পটভূমির মানুষের একসঙ্গে উপস্থিত হওয়া তাকে গভীরভাবে স্পর্শ করে।

গরিমার মতে, মানুষের পরিচয়ের চেয়ে মানবিকতাকে বড় করে দেখার যে দর্শন জুবিন ধারণ করতেন, এই সম্মিলন তারই প্রতিফলন। তার স্বপ্ন ছিল একটি সুন্দর আসাম গড়ে তোলা, যেখানে ধর্ম কিংবা পরিচয়ের কারণে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকবে না।

জুবিনের স্মরণে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ সেই স্বপ্নেরই ছোট্ট একটি প্রতিফলন বলে মনে করেন গরিমা। শারীরিকভাবে না থাকলেও তার গান, আদর্শ ও সৃষ্টির মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন এই সংগীতশিল্পী।

সূত্র: এনডিটিভি।