logo

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’, ন্যান্সির কড়া বার্তা

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’, ন্যান্সির কড়া বার্তা
নাজমুন মুনীরা ন্যান্সি। ছবি: ফেসবুক থেকে

সংগীতের পাশাপাশি বিভিন্ন সময় রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেওয়া একটি পোস্টে কড়া মন্তব্য করেছেন তিনি। তাঁর সেই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করেন ন্যান্সি। ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’

Advertisement

পোস্টে সরাসরি শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও তাঁর ভিডিও শেয়ার এবং ‘ক্ষমতা আর পাবেন না আপা’ মন্তব্যের মধ্য দিয়ে কাকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন, তা স্পষ্ট হয়েছে। সংক্ষিপ্ত এই বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন গায়িকা।

এর আগেও বিভিন্ন সময় রাজনৈতিক অবস্থান ও দেশের সমসাময়িক ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হতে দেখা গেছে ন্যান্সিকে। বিশেষ করে রাজনৈতিক বিষয়ে তাঁর প্রকাশ্য অবস্থান নিয়ে অনুসারীদের মধ্যে আগ্রহ রয়েছে।

গানের জগতে দীর্ঘদিনের পরিচিত মুখ ন্যান্সি একসময় চলচ্চিত্র ও আধুনিক গানে শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক সময়ে সংগীতের চেয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তাঁর বক্তব্যই বেশি আলোচনায় আসছে।