Advertisement

‘সুগার ড্যাডি’ বিতর্কে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী

এশিয়া পোস্ট বিনোদন
‘সুগার ড্যাডি’ বিতর্কে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী
পাকিস্তানি অভিনেত্রী জয়নবের ‘সুগার ড্যাডি’ বিতর্কটি ঝড় তোলে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর জয়নব ইউসুফের একটি বক্তব্য ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন মাধ্যমে ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি খণ্ডিত ভিডিও ক্লিপ দেখে সমালোচনা শুরু হয়। সেটি দেখে অনেকে ধরে নেন, জয়নব ইউসুফ নিজেই হয়তো ‘সুগার ড্যাডি’ খুঁজছেন!

সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনে ঝড় ওঠা ‘সুগার ড্যাডি’ মন্তব্য নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন পাকিস্তানি এই মডেল ও উপস্থাপক। সম্প্রতি পাবলিক টিভির জনপ্রিয় টক শো ‘পাবলিক ডিমান্ড’-এ অভিনেতা ও সঞ্চালক মহসিন আব্বাস হায়দারের মুখোমুখি হয়ে এই বিতর্কের পেছনের আসল সত্য প্রকাশ করেন জয়নব।

সামা টিভিতে ‘সামা সিতারে’ শো-এর উপস্থাপক এবং টিকটক ও ইনস্টাগ্রামে লাখের বেশি অনুসারী থাকা জয়নব জানান, তার মন্তব্যটি যে জাতীয় বিতর্কে রূপ নেবে, তা তিনি ভাবেননি। চারপাশে ঘটতে থাকা বাস্তব কিছু ঘটনার ওপর ভিত্তি করেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

ওই অনুষ্ঠানে জয়নব একটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করে বলেন, ‘এক নারী এক বিবাহিত পুরুষকে গোপনে বিয়ে করেছিলেন। কিছু উপহার পাওয়ার পর ওই পুরুষ তাকে পরিত্যাগ করে। আমি মূলত তরুণীদের এ ধরনের সম্পর্কের ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে চেয়েছিলাম, উৎসাহিত করতে নয়।’

‘সুগার ড্যাডি’ বিতর্কের পর এক অদ্ভুত অভিজ্ঞতার কথাও শেয়ার করেন জয়নব। তিনি দাবি করেন, বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরাসরি তাকে ‘সুগার ড্যাডি’ হওয়ার প্রস্তাব দিয়ে মেসেজ পাঠান। এমনকি কিছু পিআর প্রতিনিধি তাদের ক্লায়েন্টদের সাথে ব্যক্তিগত সাক্ষাতের প্রস্তাব দেন। তবে জয়নব তাৎক্ষণিকভাবে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের সতর্ক করে দেন।

রিভিউইট-এর প্রতিবেদন অনুযায়ী, তীব্র সমালোচনা সত্ত্বেও জয়নব তার অবস্থানে অনড়। তিনি জানান, এই বিতর্ক তাকে দমাতে পারবে না। সমাজ সচেতনতা বাড়াতে এবং তরুণীদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে তিনি তার শো ও মিডিয়া প্রজেক্টের মাধ্যমে সংবেদনশীল সামাজিক সমস্যা নিয়ে কথা বলা চালিয়ে যাবেন।