হাম ও হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে এক হাজার ১৮৫ জনের।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই তথ্য রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে হামের উপসর্গে ৭ ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৩৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৯২ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬২৮ শিশু মারা গেছে।
