logo

মেঘনা গ্রুপে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ

মেঘনা গ্রুপে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ
ছবি: মেঘনা গ্রুপের ওয়েবসাইট থেকে নেওয়া

মেঘনা গ্রুপের ল্যান্ড (ফ্যাক্টরি কমপ্লেক্স) বিভাগ ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

Advertisement

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

বিভাগ: ল্যান্ড (ফ্যাক্টরি কমপ্লেক্স)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল, গুগল শিটস ব্যবহার করে তথ্য সংরক্ষণ, হালনাগাদ এবং প্রয়োজনীয় রিপোর্ট তৈরিতে দক্ষ।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।