logo

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ
স্কয়ার ফার্মাসিটিউক্যালসের ভবন। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

‘জুনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। ১৭ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: জুনিয়র অফিসার

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: রসায়নে এমএসসি/বিএসসি ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস ব্যবহারে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ প্রদান করা হবে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।